ঝালদায় ১৮-৪৪ বছরের টিকা বন্ধ, বিক্ষোভ

সাথী দাস, পুরুলিয়া, ৩ জুন: দিনের পর দিন লাইন দিয়েও মিলছে না ভ্যাকসিন। এই অভিযোগ নিয়েই সরব হলেন পুরুলিয়া জেলার ঝালদা পুর সভার বাসিন্দারা। নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা না পাওয়ায় হতাশ হয়ে পড়েন তাঁরা। আজ ধৈর্য্য হারিয়ে অনেকে ক্ষোভ উগরে দেন কর্তৃপক্ষের বিরূদ্ধে। আজ পুরসভায় এসে ভ্যাক্সিনেশন বন্ধ জানতে পারার পরই কিছুক্ষণ উত্তেজনার সৃষ্টি হয় পুরসভা চত্বরে। অভিযোগ ঝালদা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে।

ঝালদার দেবাংশু মিশ্র, কাঞ্চন কর্মকার, শ্যামলী সাও জানান, “আমরা কয়েকদিন ধরে লাইন দিয়েও (১৮-৪৪ বছরের মধ্যে) ভ্যাকসিন পাচ্ছি না। অথচ, যারা পরে আসছে তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমাদের আজকের দিনের টোকেন দেওয়া হলেও আজ এখন বলছে ভ্যাকসিন নেই। আমরা বুঝতে পারছি না কেন এই ভাবে আমাদের হয়রানি করছে? আমরা চাই সকলেই যেন সুষ্ঠভাবে ভ্যাকসিন পাই।”

প্রশাসনিক বোর্ডের সদস্য কাঞ্চন পাঠক জানান, আপাতত ৪৫ বছর ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ১৮-৪৪ বছরের ভ্যাকসিন সরবরাহ না থাকায় বন্ধ করা হয়েছে। পুনরায় শুরু হলে পৌরবাসীকে প্রচারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *