১৫ দিনের জন্য পুরুলিয়া জেলা আদালত বন্ধ

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩ মে: ১৫ দিনের জন্য পুরুলিয়া জেলা আদালত বন্ধ হচ্ছে। আজ থেকেই তা কার্যকর শুরু হয়ে গেল। করোনাকালে গত বছর সাত দিনের জন্য গ্রীষ্ম কালীন ছুটি হয়েছিল। যদিও পুরুলিয়া জেলা আদালত গ্রীষ্মকালীন ছুটির চলছিল না। এবারও ছুটির দিন বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

কোভিড পরিস্থিতি রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে জমায়েত, ভিড় নিষিদ্ধ বলে নির্দেশিকা জারি হয়েছে সরকারিভাবে। সেটাকে মাথায় রেখেই আদালত বন্ধ রাখা হল বলে মনে করছেন পুরুলিয়াবাসী।

এদিকে আজ আদালত চত্বর এবং বার অ্যাসোসিয়েশনের অফিস, সেরেস্তা জীবাণু মুক্তকরণের কাজ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *