ফ্রি’তে ভ্যাকসিনের জন্য কেন্দ্রের কাছে ৩০ হাজার কোটি বরাদ্দের দাবি মমতার

রাজেন রায়, কলকাতা, ৩ মে: বিধানসভা ভোট তৃতীয়বারের জন্য জয়ের পরবর্তী সময়ে ভ্যাকসিন যে তার অন্যতম মূল অস্ত্র, তা ফের জানান দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের কাছে আপাতত ৩ কোটি ভ্যাকসিন চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে সকলের জন্য বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি চালু করার দাবি করলেন তিনি।

তাঁর কথায়,”দেশের ১৪০ কোটি মানুষের টিকাকরণ জন্য লাগবে ৩০,০০০ কোটি টাকা। এটা কেন্দ্রের কাছে কোনও ব্যাপার নয়। আমরা ৩ কোটি ভ্যাকসিন চেয়েছি। ভ্যাকসিন বাজারে নেই। ৬৫ শতাংশ ভ্যাকসিন বাইরে পাঠিয়ে দিয়েছে। তাও দৈনিক ৫০ হাজার ভ্যাকসিন দিচ্ছি। এখনও পর্যন্ত দেড়-পৌনে দু’কোটি ডোজ দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় সরকারকে ৩ কোটি ভ্যাকসিন দিতে বলেছি।” গুজরাটে বিজেপির অফিসে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি‌।

১ মে থেকে দেশে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকাকরণ শুরু হয়েছে। তবে রাজ্যে ৫ মে থেকে শুরু হবে বলে জানান মমতা। তিনি বলেন,”১ কোটি বেসরকারি ক্ষেত্র ও ২ কোটি ভ্যাকসিন আমরা রাখব। টিকাকরণে সময়ও তো লাগে। ভ্যাকসিন পেলে ৫ তারিখ থেকে শুরু করব।” ফের বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে মানুষের মন জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *