পুরভোটে ‘সেবা দল’কে সামনে রেখে মাঠে নামছে পুরুলিয়া জেলা কংগ্রেস

সাথী দাস, পুরুলিয়া, ৩১ জানুয়ারি: পৌরসভা নির্বাচনে দলের ভরসাদার সংগঠন সেবা দলকে সামনে রেখে মাঠে নামছে পুরুলিয়া জেলা কংগ্রেস। আজ কংগ্রেস সেবা দলের জেলা সম্মেলেন এই বার্তা দিলেন নেতৃত্বরা। পুরুলিয়া হরিপদ সাহিত্য মন্দিরে সম্মেলনের সূচনা হয়।

দলের দুর্দিনেও জেলার বিভিন্ন প্রান্তের ৭০০–র বেশি সংখ্যক সেবাদলের সদস্যের উপস্থিতিতে আপ্লুত হয়ে পড়েন কংগ্রেস নেতারা। উদ্বোধক জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো উছ্বাস প্রকাশ করে সেবা দলের ভূয়সী প্রশংসা করে বলেন, “সেবা দল আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা নেবে। কংগ্রেস সেবা দল প্রতিনিয়ত মানুষের সেবায় নানান কাজ করে।” একইভাবে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সেবা দলের কর্মীরা কংগ্রেসের প্রচারে অগ্রণী ভূমিকা নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সেবা দলের কর্মী সম্মেলন ভরসা যোগাচ্ছে পুরুলিয়া জেলা কংগ্রেসকে। তাই সেবা দলের উপর ভর করেই, ব্লক, জেলা সদরে কর্মী বাড়াতে উদ্যোগী পুরুলিয়া জেলা কংগ্রেস।

জেলা সেবাদলের চেয়ারম্যান সন্দীপ গোস্বামী বলেন, “যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে, দিতে হবে নেতৃত্ব। একই সঙ্গে তিনি জানান, “নিঃস্বার্থে যাঁরা মানুষের সেবামূলক কাজে নিজেকে যুক্ত রাখেন তাঁরাই প্রকৃত সমাজসেবি। যেটা আজকের দিনেও কংগ্রেস সেবা দল তা প্রমাণ রাখে। এখন অন্যান্য রাজনৈতিক দলের ভন্ডরা স্বঘোষিত সমাজসেবী। এঁরাই সমাজের ক্ষতি করছে।”

সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যা অর্ণবি সেন, প্রদেশ কংগ্রেস সম্পাদক সোমেশ্বর লাল সিংদেও, জেলা কংগ্রেস সহ সভাপতি সুখেন্দু ত্রিপাঠি, পুরুলিয়া শহর সভাপতি প্রদীপ চৌধুরী, কংগ্রেস নেতা অধ্যাপক ড. গৌতম মুখার্জি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *