অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১ জানুয়ারি: হাতির হামলায় মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে ক্ষতিপূরণের টাকা পেলেন মৃতের পরিবার। ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰামের রামচন্দ্রপুর গ্রামে হাতির আক্রমণে মৃত ইচ্ছামতী বেরার বাড়িতে ক্ষতিপূরণের ৭৫ শতাংশ টাকা চেকের মাধ্যমে তুলে দিলেন বন দফতরের কর্মীরা। সোমবার বন দফতরের কর্মীরা নয়াগ্ৰাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরণীকান্ত রাউৎকে সঙ্গে নিয়ে ইচ্ছামতী দেবীর পরিবারের হাতে সরকার নির্ধারিত ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রথম দফায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা তুলে দেন বলে জানাগেছে। বন দপ্তরের এই উদ্যোগে খুশি মৃতের পরিবার।
উল্লেখ্য, গত রবিবার সকালে প্রাতঃকৃতে বেরিয়ে হাতির হানায় প্রাণ হারান নয়াগ্ৰামের রামচন্দ্রপুর গ্রামের প্রৌঢ়া ইচ্ছামতী বেরা। ঘটনার ঠিক ২৪ ঘন্টার মধ্যে মৃতের পরিবারকে এই ক্ষতিপূরণ বলে জানা গেছে বন দফতর সুত্রে।

