গুরুতর অসুস্থ যুবককে বাঁচাতে উদ্যোগী ‘গণদর্পণ’

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ৩১ জানুয়ারি: ২০ বছরের পিন্টুকে বাঁচাতে তাঁর শুভানুধ্যায়ীরা সচেষ্ট হয়েছেন। তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘গণদর্পন’।

আজ থেকে ১০ বছর আগে ২০১২ সালে আমাদের রাজ্যে চিকিৎসা জগতে ঘটে এক যুগান্তকারী ঘটনা। ‘গণদর্পণ’-এর পক্ষ থেকে একটি আবেদনে বলা হয়, ডাঃ অর্পিতা রায়চৌধুরী ও ডাঃ এস কে বেরার তত্ত্বাবধানে চম্পাহাটির দরিদ্র ক্ষেতমজুরের সন্তান, ২০ বছরের পিন্টু মন্ডলের দেহে প্রতিস্থাপিত হয় মৃতদেহ থেকে সংগৃহীত কিডনী, যা ছিল আমাদের রাজ্যে প্রথম।

সফল অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফিরে আসে পিন্টু। আজ পিন্টু ৩০ বছরের যুবক। কিন্তু আমৃত্যু প্রযোজন কিছু অত্যন্ত দামী ‘ইমিউইন সাপ্রেসিভ’ ওষুধ। এই অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় পর্যন্ত গণদর্পণ নিজ ক্ষমতায়, সংগঠনের আহ্বানে জীবনদায়ী ওষুধ প্রস্তুতকারী ‘বায়োকন’-এর সহায়তায় এবং কিছুটা সরকারি সাহায্যে পিন্টুর প্রয়োজনীয় ওষুধের ব্যয় বহন সম্ভব হচ্ছিল। কিন্তু বর্তমানে ‘বায়োকন’-এর সহায়তা বন্ধ। ‘গণদর্পণ’ও খুবই আর্থিক সঙ্কটে। তাই এই মুহূর্তে পিন্টুর ওষুধের ব্যয় বহন করা এক চরম সঙ্কটের মুখে।

পিন্টুর মোট ওষুধের কিছুটা এস এস কে এম হাসপাতাল থেকে পাওয়া যাচ্ছে। ১/৪ অংশ পাওয়া গেলেও ৩/৪ অংশ পাওয়া যাচ্ছে না, যার ব্যয় বহন করা পিন্টুর পক্ষে সম্ভব নয়। যে চারটে ওষুধের প্রয়োজন সেইগুলি হল, ‘মফেটিল’ ৫০০ -দিনে দুটো করে, এর এক পাতার (১০টি)-র মূল্য ৭৩৯ টাকা। ‘প্রাযোপ্রেস এক্সেল ৫’ -দিনে একটা করে। এর এক পাতা (১০টি)-র মুল্য ৪১৫ টাকা। ‘এটোরভা’ ১০ – দিনে একটা করে। এর এক পাতা (২০টি)-র মূল্য ৯২ টাকা। ‘মেটোলার এস আর ৫০’ – দিনে একটা করে। এর এক পাতা (১০টি)-র মূল্য ৯৭ টাকা। এক মাসের এই ওষুধের মূল্য ৩৭০০/- টাকার মত।

‘গণদর্পণ’-এর অন্যতম সম্পাদক শ্যামল চ্যাটার্জির
আবেদন, এমতাবস্থায় আপনার সাধ্যমতো ওষুধ বা আর্থিক সাহায্য করে পিন্টু মন্ডলের পাশে দাঁড়ান, এই আন্দোলনকে সহযোগিতা করুন। গণদর্পন-এর ঠিকানা— ৪ ডি এল খান রোড, কলকাতা – ৭০০০২৫।
(এস এস কে এম হাসপাতালের পিছনে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজির উলটো দিকে কর্পোরেশন স্কুলের তিন তলায়)। যোগাযোগের নম্বর ৯৮৩০০৫১৭১০ / ৭০০৩৫৫৪৪৬২

শ্যামলবাবু বলেন, “পিন্টু এই ওষুধ খেয়ে ১০ বছর বেঁচে আছে। আমরা জানি পিন্টু দীর্ঘায়ু হবে না। তাও যতদিন বেঁচে থাকে ভালোভাবে বাঁচুক।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *