সাথী দাস, পুরুলিয়া, ১৪ ফেব্রুয়ারি: আজ ১৪ ফেব্রুয়ারি। ভারতের ‘কালো দিন’। বছর তিনেক আগে আজকের দিনে শহিদ হয়েছিলেন ভারতমাতার ৪০ জন বীর সন্তান। তাই শহিদ স্মরণে পুরুলিয়ার ১৩ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সঞ্জিত দত্তের উদ্যোগে এদিন একটি স্মরণসভা আয়োজিত হয় পুরুলিয়ার চকবাজারে। সেখানে অস্থায়ী শহিদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল কর্মী এবং আক্রমণকারী মারা গিয়েছিলেন।

