হাতে হাত মিলিয়ে রেললাইন থেকে গাছ সরালেন বিজেপি ও তৃণমূল প্রার্থী 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: তৃণমূল ও বিজেপি প্রার্থীরা হাতে হাত মিলিয়ে রেললাইনে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়া গাছ সরালেন। সোমবার দুপুরে খড়্গপুরের ১৮ নম্বর ওয়ার্ডের গিরি ময়দান স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের কাছে একশো বছরের পুরনো একটি গাছ রেললাইনের উপর পড়ে যায়। ছিঁড়ে যায় বিদ্যুতের তার, একটি পান দোকান ও বাইক দুমড়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। যদিও ওই সময় কোনও ট্রেনের যাতায়াতের সময় ছিল না।

এই খবর পৌঁছে যায় ওই সময় ১৮ নম্বর ওয়ার্ডে প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী পূজা নাইডু ও বিজেপি প্রার্থী শ্রী রাওয়ের কাছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তারা হাতে হাত মিলিয়ে তাদের কর্মীদের ও রেল সুরক্ষা বাহিনীর সহযোগিতায় গাছটি লাইন থেকে সরিয়ে ফেলেন। এই সময় যুযুধান দুই দল একযোগে স্লোগান দেয় জয় শ্রীরাম, জয় বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *