পুরুলিয়াতেও চলল মিষ্টি মুখ, উঠল সবুজ আবিরের ঝড়

সাথী দাস, পুরুলিয়া, ১৪ ফেব্রুয়ারি: শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও কৃষ্ণনগর পুর নির্বাচনে তৃণমূলের সাফল্যের উল্লাস দেখা গেল পুরুলিয়াতেও। চলল মিষ্টি মুখ, উঠল সবুজ আবিরের ঝড়। পুরুলিয়া শহরের চকবাজারে স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সঞ্জিত দত্তের উদ্যোগে উল্লাসে মাতলেন নেতা কর্মীরা। শুধু নেতা কর্মীদের মধ্যেও নয় আবির খেলায় অংশ নিলেন তৃণমূল সমর্থকরাও। তাঁদেরও মুখে মিষ্টি তুলে দিলেন প্রার্থী ও নেতারা।

শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও কৃষ্ণনগরের জয়ে এখানে এত উল্লাসের কারণ হিসেবে তৃণমূল কর্মীরা বলেন, এটা পুরুলিয়ার আগাম আভাস। ২৭ তারিখ নির্বাচন ঠিকই, জনগণের মধ্যে দলের এই সাফল্যের আনন্দ ভাগ করে দেওয়া হয় আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *