স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ মার্চ: ২০১৭ সালের পর এবছর অর্থাৎ ২০২২- এ ফের পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জে। যদিও এ ব্যাপারে এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সদ্য সমাপ্ত রাজ্যের শতাধিক পৌরসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে রায়গঞ্জ পুরবাসীর কাছে তৃণমূল কংগ্রেসের বড় পরীক্ষা তা বলাই বাহুল্য। তবে নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন রায়গঞ্জ পুরসভা নির্বাচনে ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাস প্রকাশ পেয়েছে যা বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
তবে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, ওই তালিকাটি সরকারি ভাবে প্রকাশ পেয়েছে। অতএব তা সঠিক ভাবে গণ্য করা যেতে পারে। এই ওয়ার্ড ভিত্তিক বিন্যাসটি হল – রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নয়ন দাসের ওয়ার্ড
এসসি’দের জন্য সংরক্ষিত। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা দাস রায়ের ওয়ার্ডটি অসংরক্ষিত। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাথী মুখার্জির ওয়ার্ডটি এবার অসংরক্ষিত থাকছে। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ চন্দ্র চন্দ, সেটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধন কুমার বর্মন, সেটি এবার অসংরক্ষিত রয়েছে। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বর্গীয়া পুষ্পল দেব, তার ওয়ার্ডটি এবার অসংরক্ষিত। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুষ্পা মজুমদার, এই ওয়ার্ড এবার মহিলাদের জন্য সংরক্ষিত। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ ব্যানার্জি, তার ওয়ার্ডটি অসংরক্ষিত। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা ব্যানার্জি, তার ওয়ার্ডটিও অসংরক্ষিত। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভোলা পাল, ওই ওয়ার্ড এবার মহিলাদের জন্য সংরক্ষিত।

১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন মজুমদার, তার ওয়ার্ডটি এবার অসংরক্ষিত। ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরতী মণ্ডল, এই ওয়ার্ডটি এবার অসংরক্ষিত থাকছে। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল সাহা মন্ডল, এটি এবার মহিলা এসসি’দের জন্য সংরক্ষিত। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিরুদ্ধ সাহা, এই ওয়ার্ড এবার মহিলাদের জন্য সংরক্ষিত। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাদ্রি সরকার, এটি এবার মহিলা এসসি’দের জন্য সংরক্ষিত। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, এই ওয়ার্ডটি এবারও অসংরক্ষিত। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সাহা, এই ওয়ার্ডটি এবার অসংরক্ষিত। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বর্গীয় দীনদয়াল কল্যাণী, এটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত। ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল জ্যোতি সিনহা, এই ওয়ার্ড এবার অসংরক্ষিত। ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব মন্ডল, এই ওয়ার্ড এবার অসংরক্ষিত।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্পিতা মজুমদার, এই ওয়ার্ড এবার মহিলাদের জন্য সংরক্ষিত। ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস, এই ওয়ার্ডটি এবার অসংরক্ষিত। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, এই ওয়ার্ডটিও অসংরক্ষিত থাকছে এবার। ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কেয়া চৌধুরী, এই ওয়ার্ড এবার এসসি’দের জন্য সংরক্ষিত। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারী, এটি এবার মহিলা সংরক্ষিত। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সাহা, এই ওয়ার্ড এবার অসংরক্ষিত। ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ সরকার, এই ওয়ার্ডটিও এবার অসংরক্ষিত রয়েছে।

