বিজেপি প্রার্থীদের নিয়ে জনসংযোগ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ডা: সুভাষ সরকারের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৫ ফেব্রুয়ারি: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই পুর নির্বাচন। তাই প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে জনসংযোগে গুরুত্ব আরোপ করছে বিজেপি। নির্বাচনী প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ডা: সুভাষ সরকার প্রার্থীদের সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন। প্রথম সাক্ষাতে কুশল বিনিময়ের পর দলীয় প্রার্থীর সঙ্গে পরিচয় পর্ব, পরে আশীর্বাদ প্রার্থনা। সাত সকালেই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগমনে বাড়ির কর্তা থেকে অন্যান্য সদস্যরা অভিভূত। তারা হাতজোড় করে বিনম্র শ্রদ্ধা প্রকাশ করছেন। কোথাও আবার চা জলযোগের আহ্বান। মানুষের সাথে সাংসদের এই জনসংযোগ দেখে প্রার্থী থেকে সাধারণ কর্মীরা বেশ উৎসাহিত। তাদের বক্তব্যের প্রভাব ভোট বাক্সে পড়তে বাধ্য।

আজ সকালে বাকুঁড়া পুর এলাকার ১, ২ এবং ৩ নং ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে তিনি গোপীনাথপুর, নুনগোলারোড, রাসতলার মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রচার সারেন। এরই ফাঁকে স্হানীয় চায়ের দোকানে তিনি চাও খান। সেখানেও এক প্রস্থ প্রচার চলে।প্রচারে বেড়িয়ে মানুষের স্বত:স্ফূর্ত সাড়া দেখে আশাবাদী সুভাষ বাবুও।তিনি দৃঢ়তার সাথে বলেন, লোকসভা, বিধানসভা নির্বাচনের মতোই পুরভোটে বিজেপি ভালো ফল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *