প্রাদেশিক মারোয়াড়ি সম্মেলনের উদ্যোগে বাকুঁড়া বাস স্ট্যান্ডে পানীয় জলের ব্যবস্থা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৭ নভেম্বর: বাসযাত্রীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়াড়ি সম্মেলনের বাঁকুড়া শাখার উদ্যোগে বাকুঁড়া শহরের গোবিন্দ নগর বাসস্ট্যান্ডে পানীয় জলের ব্যবস্থা করা হয়। এজন্য একটি জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়। আজ বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ট্যাঙ্কের উদ্বোধন করেন সম্মেলনের জেলা সভাপতি ভগবতী প্রসাদ বাজোরিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকুঁড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল, বিশিষ্ট সমাজসেবী বিষ্ণু বাজোরিয়া, সংস্থার সদস্য নরেন্দ্র শর্মা সহ বহু বিশিষ্ট ব্যাক্তি।

বিশিষ্ট সমাজসেবী বিষ্ণু বাজোরিয়া বলেন, পৃথিবীতে জলের অভাব না থাকলেও পানীয় জলের অভাব রয়েছে, সেই পানীয় জল যাতে অপচয় না হয় সে দিকে সকলের লক্ষ‍্য রাখা দরকার।

প্রাক্তন উপপৌরপ্রধান দিলীপ আগরওয়াল বলেন, বাকুঁড়া বাসস্ট্যান্ডে বহু মানুষের আনাগোনা।পানীয় জলের ব্যবস্থা হওয়ায় বাসযাত্রীদের সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *