শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের ১২ টি অক্সিজেন কনসেনট্রেটর দান

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ মার্চ: বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে “শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও “মুক্তি” সংস্থার পক্ষ থেকে জেলার মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদার হাতে ১২ টি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হয়। জেলার মেদিনীপুর, খড়্গপুর ও ঘাটাল পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র ও গ্ৰামীন এলাকার ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্যবহারের লক্ষ্যে এই ১২ টি কনসেনট্রেটর তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা, সহকারী মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক ডাঃসিদ্ধার্থ দত্ত, প্রাক্তন পৌর প্রসাশক‌ সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার প্রমুখ।

ডা: হাঁসদা শালবীথির  এই প্রয়াসের ভুয়সী প্রসংসা করে বলেন, এই অক্সিজেন কনসেনট্রেটর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পৌঁছালে অনেকেই এই পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন।”

উপস্থিত অতিথিবৃন্দও তাদের বক্তব্যে, এই কর্মসূচির প্রশংসা করেন এবং অর্গানাইজেশনের পাশে থাকার অঙ্গীকার করেন।

শালবীথি পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদিকা রীতা বেরা, সদস্যা দীপান্বিতা খান, অপর্ণা দাস, মধুছন্দা মাইতি, দেবলীনা চ‍্যাটার্জি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *