জে মাহাতো, আমাদের ভারত, ১০ মার্চ: উত্তর প্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে বিজেপির বিপুল জয়ে মেদিনীপুর শহরের রাস্তায় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের একটি উচ্ছ্বাস মিছিল বের হয়। গেরুয়া আবিরে মেতে ওঠেন দলের জেলা নেতৃত্ব ও মেদিনীপুর শহরের বিজেপি কর্মীরা। এই বিপুল জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা দেশবাসীর জয় বলে স্লোগান তোলা হয়।
মিছিলে যোগ দিয়েছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি শংকর গুছাইত, তপন ভুঁইঞা, দেবাশিস দাস সহ দলীয় কর্মীরা। মেদিনীপুর শহরের জেলা বিজেপির কার্যালয় থেকে বের হয়ে মিছিল মেদিনীপুর শহরের রিং রোড প্রদক্ষিন করে।

