বাগদায় ভোট কেন্দ্রের  দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ  বাসিন্দাদের, ভোট  বয়কটের হুমকি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ এপ্রিল: এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্র করতে হবে। এমনই দাবি তুলে রাস্তা অবরোধ করে ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা। ২২ এপ্রিল উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা সহ ৪৮টি কেন্দ্রে ভোট। এরই মধ্যে ভোট বয়কটের দাবি তুললেন বাগদা বিধানসভা কেন্দ্রের গ্রামবাসীরা।

অভিযোগ, এলাকা থেকে ভোট গ্রহণ কেন্দ্র কয়েক 
কিলোমিটার দূরে।সে কারণে এলাকার প্রাথমিকবিদ্যালয়ে ভোট কেন্দ্রের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ 
দেখান এলাকার শতাধিক 
বাসিন্দা। মঙ্গলবার বেলা বারোটা 
নাগাদ ঘটনাটি ঘটেছে বাগদা থানার সিন্দ্রানি গ্রাম 
পঞ্চায়েতের হরিনগর 
এলাকায়। এদিন বনগাঁ দত্তপুলিয়া 
সড়ক অবরোধ করেন 
গ্রামবাসীরা। বাসিন্দা বিপ্রজিত দাস, কানাইলাল দাস বলেন, হরিনগর ও খড়ের মাঠএলাকার প্রায় ৯৫২ জন 
ভোটার আছে। তার মধ্যে ৭০০-র বেশি 
ভোটার হরিনগর গ্রামের।ভোটাররা প্রায় ৫ কিলোমিটারদূরের খড়ের মাঠ প্রাথমিক 
বিদ্যালয় ভোট দিতে যান।ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য
কোনও পরিবহনের ব্যবস্থা 
নেই। রাজনৈতিক দলের গাড়িতে যেতে চান না বেশিরভাগ
লোকই। দীর্ঘদিন ধরে প্রশাসনকে 
জানিয়েও কোনও ফল না 
মেলায় বাধ্য হয়েই রাস্তা 
অবরোধ করেছেন বলে জানিয়েছেন বাসিন্দারা। 

বাসিন্দাদের দাবি, এলাকায় 
হরিনগর প্রাথমিক বিদ্যালয় 
রয়েছে সেই স্কুলে ভোট 
নেওয়ার ব্যবস্থা করুক 
প্রশাসন। না হলে এবার ভোট বয়কট করবেন তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *