আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই:
রাজ্যের ১৩ টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি, টাকা উদ্ধার ও শিল্পমন্ত্রী সহ মন্ত্রী ঘনিষ্ট অর্পিতাকে গ্রেফতারের পর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আজ সন্ধ্যায় বামেদের বিক্ষোভ কর্মসূচি হয়।ব্যানারে স্লগান ছিল ‘চোর ধরো জেলে ভরো’ এই দিন সন্ধ্যায় ঘাটাল থানার সামনে থেকে মিছিল করে পাঁশকুড়া বাসস্ট্যান্ডে এসে পথ অবরোধ করে সিপিএম।
এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন অশোক সাঁতরা, চিন্ময় পাল, তাপস চক্রবর্তী, কল্যাণ দাস অন্যান নেতৃত্ববৃন্দ। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই পথ অবরোধ, ফলে সৃষ্টি হয় যানজট। ঘাটাল থানার পুলিশ গিয়ে নেতৃত্বদের সাথে কথা বলে এই অবরোধ তুলে দেয়। যানজটের সৃষ্টি হলেও ঘাটাল থানার উদ্যোগে কিছুক্ষণের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হয়ে যায়।

