নিয়োগ দুর্নীতির চূড়া’কে ধরা হয়েছে, “দালালদেরও ধরতে হবে: শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই:
চিটফান্ডের টাকা তোলার মত পুরো রাজ্য থেকে এজেন্ট দিয়ে টাকা তোলা হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বিকেলে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে একটি অনুষ্ঠানে এসে তিনি এই দাবি করেছেন। “এই বিষয়ে সবাই সবটাই জানে” বলেও তিনি মন্তব্য করেছেন। নিয়োগ দুর্নীতির ‘চূড়া’কে ধরা হয়েছে বলে মন্তব্য করে তিনি “দালালদেরও ধরার দরকার আছে” বলে জানান।

পার্থ চট্টোপাধ্যায়’কে তিনি দলের তিন নম্বর ব্যক্তি বলে অভিহিত করে বলেছেন, তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই এটা কেউ মানবে না। তিনি বলেছেন, শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয় তাঁর বান্ধবীরাও তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং ক্ষমতা ভোগ করেছেন। দুর্নীতির টাকার একটা অংশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন বলেও খড়্গপুরে মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *