আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ নভেম্বর: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত এখনো চাকরি হয়নি। চাকরিতে নিয়োগ না করা হলে হলে গণত্মহত্যার পথ বেছে নেওয়া হবে বলে হুমকি দিলেন প্রাথমিকে হবু চাকরি প্রার্থীরা। ২০১৪ সালের প্রাথমিক টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড একতা মঞ্চের পক্ষ থেকে চার জেলার প্রাথমিকে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখালেন বিভাগীয় কমিশনারের দপ্তরের সামনে।
সংগঠনের সভাপতি অচিন্ত্য হাজরা বলেন, মুখ্যমন্ত্রী গতবছর নভেম্বর মাসে নবান্নের সভাঘর থেকে ঘোষণা করেছিলেন ২০১৪ সালের চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা এখনো বাস্তবায়িত হয়নি।আমাদের অনেক ছেলে মেয়ে যারা রুটিরুজির তাগিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজ করছে। আমাদের ৬ হাজার চাকরি প্রার্থী আছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ির চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান। আমাদের দাবি না মিটলে আমরা গণআত্মহত্যার পথ বেছে নেব।

এদিন চাকরিপ্রার্থী পারমিতা পাল অভিযোগ করে বলেন, আমাদের এরপর গণআত্মহত্যার পথ নিতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমাদের চাকরিতে নিয়োগ এক বছর হয়ে গেল এখনও হয়নি। আমাদের এখন ভিনরাজ্যে কাজে যাওয়া ছায়ারা উপায় নেই। আমরা এই রাজ্য থেকে বাইরে রাজ্যে কাজে যেতে চাই না। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই ভিন রাজ্যে কাজ করা চাকরি প্রার্থীরা চাকরি ছেড়ে চলে এসেছে। তারা ফের ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। আমরা চাই মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হোক।

