পুরুলিয়ায় আদিবাসী ভূমিজদের বিক্ষোভ

সাথী দাস, পুরুলিয়া, ১২ নভেম্বর: আদিবাসী ভূমিজদের সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য পৃথক পৃথক উন্নয়ন পর্ষদ গঠনের দাবি, ভূমিজরাজ ভাষাকে রাজ্যের দ্বিতীয় রাজভাষার স্বীকৃতির দাবিতে এবং জাতিগত চুয়াড় বিদ্রোহের ইতিহাসকে বিকৃত করার প্রতিবাদে পুরুলিয়ায় বিক্ষোভ দেখাল ভারতীয় আদিবাসী ভূমিজ নামে একটি সংগঠন।

আজ পুরুলিয়ার জেলাশাসক কার্যালয়ের বাইরে এই কর্মসূচি পালন করে তারা। দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান বিক্ষোভ করেন সদস্যরা। তার মধ্যেই জেলাশাসকের কাছে নিজেরদের দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেন আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের সদস্যরা। আগামী দিনে তাদের এই দাবি না মানলে রাজ্যে জুড়ে বৃহৎ আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *