সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১১ এপ্রিল: শীতলকুচির ঘটনায় পুরুলিয়ায় তৃণমূলের প্রতিবাদ, কোথাও নীরব কোথাও সরব কর্মসূচি দেখা গেল। কেন্দ্রীয় বাহিনীর এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা ঘটিয়েছে বিজেপি বলে অভিযোগ করলেন পুরুলিয়া জেলা তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালি। আজ পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এই ভাবেই অভিযোগ তোলেন তিনি।

কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর ছোড়া গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেস। ঘটনার প্রতিবাদে আগেই রঘুনাথপুর শহরে ধিক্কার মিছিল হয় তৃণমূলের। আজ বিকেলে মানবাজারে মৌন মিছিল করে তৃণমূল। তৃণমূল নেত্রী স্থানীয় প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সন্ধ্যারানি টুডুর নেতৃত্বে ওই মিছিলে যোগ দেন স্থানীয় নেতা কর্মীরা। কালো ব্যাজ লাগিয়ে কার্যত ঘটনার নীরব প্রতিবাদ করেন তাঁরা।
পুরুলিয়া শহরে সমাবেশ করে শিতলকুচির ঘটনার নিন্দা করে বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল।

