পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই: বারুইপুরে ১১ বছরের নাবালিকা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও খুনের মত মধ্যযুগীয় বর্বর নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখায় এআইডিএসও (AIDSO), এআইডিওয়াইও (AIDYO) এবং এআইএমএসএস (AIMSS)।

বর্তমান বিজেপি সরকারের ২ মাসের রাজ্য পরিচালনার মধ্যে সাতটি ধর্ষণের ঘটনা ঘটেছে যার সবকটির বিচার এখনো অধরা। আবারো একটি নৃশংস ঘটনার সাক্ষী হলো রাজ্যবাসী অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী মিছিল নেতাজী মূর্তির পাদদেশ থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত পরিক্রমা করে৷

ছাত্র সংগঠনের রাজ্য কমিটির সদস্য সুমন মহাপাত্র বিজেপি সরকারের নারী নিরাপত্তা নিয়ে মিথ্যা প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন৷ মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কাকলি ভুঁইঞা মদের প্রসার বন্ধ ও নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান৷

যুব সংগঠন এআইডিওয়াইও নেত্রী টুম্পা গোস্বামী প্রতিবাদী সভা থেকে নারী নিরাপত্তা সহ সার্বিকভাবে সমাজে সুস্থ সংস্কৃতি গড়ে তোলার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা সভাপতি সিদ্ধার্থ শঙ্কর ঘাঁটা।

