আলোরনিকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠানোর দাবিতে বনগাঁর গোপালনগরে বিক্ষোভ মিছিল বিজেপির

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ মে: তৃণমূল নেত্রী তথা বনগাঁ দক্ষিণ কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী আলো রানী সরকারকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ মিছিল করল বিজেপি। রবিবার সন্ধ্যায় বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গোপালনগর থানার ন’হাটা বাজারে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে এই বিক্ষোভ মিছিলে হাঁটেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি রামপদ দাস। ফেস্টুন ব্যানার হাতে নিয়ে তারা ন’হাটা বাজার প্রদক্ষিণ করেন।

প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণ বিধানসভার পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ করেছেন বিচারপতি বিবেক চৌধুরী। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের ভোটার লিস্টে আলোরানী সরকারের নাম রয়েছে, আলোরানী সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দেন তিনি।

বিক্ষোভকারীদের দাবি, আলো রানী সরকার বাংলাদেশি৷ তাকে অবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশ পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *