চন্দ্রকোনায় নদী থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ মে: নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রামের যুবক সৌম্যদীপ প্রামানিক তার দুই বন্ধুর সঙ্গে স্থানীয় শিলাবতী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। সারারাত খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর আজ সকালে ওই নদীর গভীর জল থেকে উদ্ধার হয় নিখোঁজ সৌম্যদীপের মৃতদেহ।
 
জানা গেছে, তিন বন্ধু মিলে শনিবার রাতে মাছ ধরতে যায় শিলাবতী নদীতে। প্রায় দু’ঘণ্টা মাছ ধরার পর অন্য দুই বন্ধু তাকে তাদের সঙ্গে বাড়ি ফিরতে বললে সে বলে তোরা যা আমি কিছুক্ষণ পরে যাব। এরপর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে চন্দ্রকোনা থানার পুলিশ নদীর গভীর জল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *