আমাদের ভারত, কলকাতা, ১০ মার্চ: দশ দফা দাবি নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি ইউনিভর্সিটি ইউনিটের পক্ষ থেকে বৃহস্পতিবার ক্যাম্পাস জুড়ে মিছিল করে, কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি দেন।

এএফআইয়ের তরফে জানানো হয়েছে, তাঁদের দাবিগুলি হল-
১) ফের পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
২)সমস্ত বিভাগে চেয়ার প্রফেসার নিয়োগ করতে হবে।
৩)সমস্ত বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসার, সচিব নিয়োগ।
৪) অবিলম্বে নেট সেট, সিভিল সার্ভিস পরীক্ষার কোচিং প্রশিক্ষণ চালু করতে হবে।
৫) ইতিহাস, ইংরেজি ও বিজ্ঞান পরিকাঠামোগত উন্নয়ন।
৭) ‘সেট’এবং ‘ইন্সপায়ার’ এর ভিত্তিতে পিএইচডি স্কলার নিয়োগ করতে হবে।
৮) সমস্ত বিভাগে শিক্ষা সেল খুলতে হবে।
৯) অবিলম্বে প্লেসমেন্ট সেল কর্মসন্ধান শাখা আবার চালু করতে হবে।
১০) লাইব্রেরি ফাইন গ্রন্থাগারের জরিমানা অনলাইনে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
১১) মাতৃভাষায় পরীক্ষার লেখার সুযোগ দিতে হবে।
১২) ছাত্র শিক্ষক অনুপাত ১৮:১ সুনিশ্চিত করতে হবে।

