আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ মার্চ: মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা। জলপাইগুড়ি বিবেকানন্দপল্লীর ঘটনা৷ মৃত ছাত্রীর নাম মণিকা কীর্ত্তনিয়া(১৬)। কি কারণে আত্মহত্যা সেটা নিয়ে ধোঁয়াশায় পরিবারের সদস্যরা। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর বাসিন্দা পেশায় টোটো চালক লতিকান্ত কীর্ত্তনিয়ার কন্যা মাধ্যমিক পরিক্ষার্থী মণিকা কীর্ত্তনিয়া গতকাল ভূগোল পরিক্ষা দিয়ে বাড়ি ফিরে আসার পর থেকে স্বাভাবিক ছিলেন৷ পরিবারের সদস্যদের দাবি, রাতের বেলা নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। আজ সকালে পরিবারের সদস্যরা দেখতে পায় মণিকা নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।এই পরিস্থিতি দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে পরিবারের সদস্যরা। তবে কি কারণে এই আত্মহত্যা সেটা ভেবে পাচ্ছেনা পরিবারের সদস্যরা।
মণিকা কীর্ত্তনিয়া বিবেকানন্দপল্লীর ধর্মুদেব হাই স্কুলের মাধ্যমিক পরিক্ষার্থী ছিল। আজ সকালে কোতয়ালী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷

