স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ জুলাই: করোনার তৃতীয় ঢেউ-এ শিশুদের সংক্রমণ নিয়ে যখন চিন্তিত গোটা বিশ্ব, ঠিক তখনই সরকারি বিধি নিষেধের তোয়াক্কা না করেই চলছে স্কুল। উত্তর দিনাজপুরের করনদিঘিতে রমরমিয়ে চলছে বেসরকারি স্কুল। দুরত্ব বিধি বা মাস্ক ব্যবহারের কোনো বালাই নেই, একসাথে মিলেমিশে একাকার হচ্ছে শিশুরা। ফলে সংক্রমনের ভয় তো থাকছেই, কিন্তু তার দায়িত্ব কার? এনিয়ে উঠছে প্রশ্ন।

করনদিঘি ব্লকের আলতাপুর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর সহ একাধিক গ্রামে দিব্যি চলছে স্কুলগুলো। বেশিরভাগ ক্ষেত্রেই ছোটছোট ঘর। যেখানে গাদাগাদি করে বসতে হচ্ছে ক্ষুদেদের। শুধু তাই নয়, স্কুলের নিজস্ব গাড়িতেও ভিরে ঠাসাঠাসি করেই ফিরতে হয় পড়ুয়াদের। লকডাউনে সরকারি স্কুলগুলো বন্ধ থাকার সুযোগেই কি গজিয়ে উঠেছে বেসরকারিভাবে স্কুলগুলো? উঠেছে প্রশ্ন।

এ ব্যাপারে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান আমরা খবর পেয়েছি, ভিডিও, মহকুমাশাসক, আইসিকে পাঠিয়েছি একটা স্কুল বন্ধ করে দিয়েছি। খবর পেলে অন্য জায়গাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

