গৃহ শিক্ষকদের প্রাণনাশের হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য গোঘাটে

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৪ আগস্ট: স্কুল শিক্ষকদের টিউশানি পড়ানো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন গৃহ শিক্ষকরা। আর এরই মধ্যে গৃহ শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়া পোস্টার পড়ল বিভিন্ন এলাকায়। ঘটনাটি গোঘাট থানার বদনগঞ্জ এলাকার। বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নিজেদের সুরক্ষার দাবি তুলে গৃহ শিক্ষকরা দ্বারস্থ হয়েছেন গোঘাট থানার।

শ্রীধর চক্রবর্তী নামে এক গৃহ শিক্ষক বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির সামনে প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করবো বলে একটা পোস্টার লাগানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউশান অ্যাসোসিয়েশন থেকে আমরা যে আন্দোলনটা করছি এতে হয়তো কারোর অসুবিধা হচ্ছে সেই কারণে এই কাজটি করা হয়েছে। আমার যতটুকু মনে হয় যাদের স্বার্থে আঘাত লাগছে তারাই এটা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *