পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে তৃণমূলের প্রতি আস্থা হারিয়েছে আর বামেদের প্রতি আস্থা বাড়ছে মানুষের : মীনাক্ষী মুখার্জি

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ আগস্ট: “পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে তৃণমূলের প্রতি আস্থা হারিয়েছে মানুষ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ডিওয়াইএফআই’য়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি।

বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে অবস্থিত সংগঠনের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মীনাক্ষী দেবী। শুরু থেকেই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে তিনি সরব হন। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর মানুষ বুঝতে পারছে এই সরকারের আমলে কিছু হবে না। তৃণমূলের প্রতি আস্থা হারিয়েছে মানুষ। তিনি বলেন, এতে বামেদের কোনো অভিসন্ধি নেই। এমনিতেই এখন বামেদের মিটিং মিছিলে মানুষের ভিড় বাড়ছে।

দুর্নীতি ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষের প্রসঙ্গ তুলে এনেও কটাক্ষ করেন তিনি। তবে শুধু এরাজ্যেই নয় তাঁর দাবি, সারা দেশেই শিক্ষা নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে একমাত্র ডিওয়াইএফআই ও এসএফআই।

এদিন মীনাক্ষী মুখার্জি ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ঐশানী বাগচী, ইন্দ্রজিৎ বর্মন সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *