সাথী দাস, পুরুলিয়া, ১১ এপ্রিল: মাওবাদী নামাঙ্কিত পোস্টের উদ্ধার হল ঝালদায়। আজ সকালে পোস্টারগুলো চোখে পড়ে স্থানীয়দের। ঝালদা থানার দরদা প্রাথমিক বিদ্যালয় ও কোটশিলা থানার পড়ুয়া গ্রাম থেকে কয়েকটি পোস্টের উদ্ধার হয়। যেখানে তিনটি দাবি লালকালিতে লেখা রয়েছে। কার্ডধারী গরিবরা ১০০ দিনের কাজ পাচ্ছেন না, গরিবরা সঠিক অধিকার পান না, অন্যায় চলবে না লেখা ছিল পোস্টারে।
সবে ভোট গ্রহণ হয়েছে। এখনও গণনা বাকি। এর মধ্যেই মাওবাদী পোস্টের উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

