কেশপুর থানার ব্যারাকে পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার 

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর:
কেশপুরে থানার ব্যারাক থেকে এক পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জানা যায়, কেশপুর থানায় কর্মরত সঞ্জয় চৌধুরী শনিবার সকালে থানার ব্যারাকে নিজের রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। কেশপুর থানায় তিনি সাব ইন্সপেক্টরের দায়িত্বে ছিলেন।

সকালে পরিচারিকা রুম পরিস্কার করতে গিয়ে সঞ্জয় চৌধুরীর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে কেশপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে কেশপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এসআই সঞ্জয় চৌধুরীর আত্মহত্যার পিছনে কি কারণ রয়েছে তা এখনই স্পষ্ট করে জানাতে পারছে না অন্যান্য সহকর্মী বা পুলিশ আধিকারিকরা। সঞ্জয়বাবু ১৯৯৭ সালে কনস্টেবল পদে পুলিশে যোগ দেন। তারপর পদোন্নতি হয়ে এস আই পদে উত্তীর্ণ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *