জে মাহাতো, মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর:
বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ডেবরা টোলপ্লাজায় কর্মরত কর্মীরা মন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অনশন আন্দোলনে সামিল হয়েছেন। সময় মতো বেতন দেওয়া এবং পি এফ ও গ্র্যাচুইটি চালু করা সহ বেশকিছু দাবি সামনে রেখে তাদের এই আন্দোলন বলে কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
তৃণমূলের পতাকা হাতে তারা শাসকদলের মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনে শামিল হয়েছেন বলে জানা গেছে। মন্ত্রীর বিরুদ্ধে অনৈতিকভাবে কর্মীদের হুমকি দেওয়ারও অভিযোগ তুলেছেন ডেবরা টোলপ্লাজায় কর্মরত কর্মীরা। যতদিন না তাদের দাবি মানা হবে তারা আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
যদিও এবিষয়ে সাংবাদিক বৈঠকে মন্ত্রী তথা ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর বলেন, কিছু মানুষের উসকানিতে এধরনের আন্দোলন সংগঠিত হচ্ছে। তিনি বলেন, টোলপ্লাজার কোনও কর্মীর চাকরি কিংবা তাদের বেতন কাটা যাবে না, বরং তাদের মাইনের সঙ্গে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা আরও বাড়িয়ে দেওয়া হবে। আমাদেরও কিছু লোক এর মধ্যে জড়িত আছেl আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।

