আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ অক্টোবর: ফের জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের সাফল্য। দীপাবলির আগে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করলো।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় হানা দেয় সাদা পোশাকের পুলিশ বাহিনী। ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল একটি বাক্স। তাতেই ছিল প্রায় ত্রিশ হাজার টাকার শব্দবাজি। নিষিদ্ধ শব্দবাজি ছিল ১১৫ প্যাকেট ও ১২০ প্যাকেট রং মশলা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও বাজির মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে দাবি পুলিশের।
আইসি অর্ঘ্য সরকার বলেন, “শব্দবাজি নিয়ে লাগাতার অভিযান চলবে।”

