চাকরি প্রার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল বিজেপির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ অক্টোবর: রাতের অন্ধকারে চাকরি প্রার্থীদের হেনস্তা করে তুলে দেওয়ার প্রতিবাদে ধিক্কার মিছিল করল জলপাইগুড়ি জেলা বিজেপি। শনিবার সন্ধেয় থানায় বিক্ষোভ দেখাতে বিজেপি নেতা কর্মীরা হাজির হলে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এরপর চলে দু’পক্ষের বচসা। ঘটনার প্রতিবাদে থানা মোড়ে টায়াল জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা।

উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। জলপাইগুড়ির সাংসদ বলেন, “রাজ্যে গণতন্ত্র নেই। চটি চাটতে ব্যস্ত পুলিশ। ন্যায্য চাকরি প্রার্থীদের চোখের জলকে সম্মান জানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল করা হল। থানায় এসেছিলাম পুলিশের সঙ্গে কথা বলতে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *