হাওড়ার দাসনগরে ব্যবসায়ীকে খুনের চেষ্টার ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ

আমাদের ভারত, হাওড়া, ২৬ নভেম্বর: দাসনগরে ব্যবসায়ীকে খুনের চেষ্টার ঘটনা রহস্য কিনারা করল পুলিশ। চব্বিশ ঘন্টার মধ্যে জগাছা থানার পুলিশের জালে ধরা পড়ল দুষ্কৃতিরা। তোলাবাজির টাকা না পেয়ে খুনের চেষ্টা করেছিল দুষ্কৃতিরা।

বুধবার সন্ধ্যায় দাসনগরের ব্যবসায়ী দেশ কুমার দে কে প্রকাশ্যে গুলি চালিয়ে খুনের চেষ্টা করে দুষ্কৃতিরা। অল্পের জন্য বেঁচে যান তিনি। গুলি চালানোর ছবি ধরা পড়ে সিসিটিভিতে। ঘটনার তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ। জগাছা থানার ধারসা এলাকায় এরা গা ঢাকা দিয়েছিল।ধৃতদের নাম স্বর্নদীপ রায়চৌধুরী ও কমল দে।এদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল ও তিনটি ওয়ান শটার বন্দুক। তোলাবাজির টাকা না ওই ব্যবসায়ীকে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *