আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ মার্চ: অবশেষে কিশোর খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। উল্লেখ্য, চলতি মাসে ২০ তারিখে মুর্শিদাবাদের ফরাক্কার জিগরি মোড় এলাকার লিচু বাগান থেকে রামিজ সেখ নামে এক ১৪ বছরের কিশোরের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছিলো পুলিশ। আর সেই ঘটনার তদন্ত নেমে চলতি মাসের ২২ তারিখ সামশেরগঞ্জের নতুন মালঞ্চা থেকে তাসিকুল শেখ, মহম্মদ শেখ এই দুই জনকে গ্রেফতার করা হয়েছিল।আর বুধবার সন্ধ্যায় সুতির অজগরপাড়া থেকে মূল অভিযুক্ত সুলতান সেখকে গ্রেফতার করে ফরাক্কা থানায় নিয়ে আসে।বৃহস্পতিবার সকালে ১০ দিনের জেল হেফাজত চেয়ে ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠায়।
খুন হওয়ার ৭২ ঘন্টার মধ্যেই ফরাক্কা থানার পুলিশ এই মর্মান্তিক খুনের কিনারা করে খুনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের তিন জনকেই পুলিশ গ্রেপ্তার করায় এলাকাবাসীরা খুব খুশি।
ফরাক্কা থানার আইসি, এসডিপিও ফরাক্কা এবং জঙ্গিপুর পুলিশ জেলার এসপি সাহেবের যৌথ টিম ওয়ার্কের জন্যই পুলিশের এই সাফল্য। পুলিশ মারফত জানা যায় একটি তামার কয়েনকে কেন্দ্র করে এই খুন। এই খুনের কিনারা ফারাক্কা থানার পুলিশ ৭২ ঘন্টার মধ্যে শেষ করার জন্য মৃতের পরিবার খুব খুশি।
পরিবারের লোকজন জানান, খুনিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে।

