পুরুলিয়ায় লাল গোলাপে শুভেচ্ছা পুলিশের

সাথী দাস, পুরুলিয়া, ৫ জুন: পুলিশের সারপ্রাইজ ক্যাম্পেইন! তাও আবার হাসি মুখে লাল গোলাপ হাতে তুলে দিল পুলিশ। হেলমেট ছাড়া, ড্রাভিং লাইসেন্স সঙ্গে না রাখা এটাতো স্বাভাবিক। পুরুলিয়ায় ট্রাফিক আইন মানার বিষয়টি বলে দেওয়া যেন শুধু পুলিশের দায়। আর পালন না করে এড়িয়ে যাওয়া কিছু মোটর সাইকেল আরোহীর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে জেলায়। সেই সব মানুষকে পুরুলিয়ায় লাল গোলাপে শুভেচ্ছা জানালো পুরুলিয়া সদর থানার পুলিশ। পুরুলিয়া শহরের হাটের মোড় এলাকায় এই বিশেষ অভিযান চালায় পুলিশ। সঙ্গে ছিল টিম অনেস্ট নামের সমাজ সেবী সংস্থার সদস্যরা। পুরুলিয়া টাউন থানা থেকে একটি পথ নিরাপত্তা সচেতনতা মিছিল হয়। পথ নিরাপত্তা সম্পর্কে পথচলতি মানুষকে সচেতন করা হয়।

মোটর সাইকেল আরোহী ও পথচারীদের সচেতনতা বাড়াতে বিশেষ অভিযান চালায় পুরুলিয়া সদর থানা ও ট্রাফিক পুলিশ। হেলমেট বিহীন মোটর সাইকেল আরোহীর হাতে গোলাপ ফুল তুলে দিয়ে ট্রাফিক আইন মানার অনুরোধ রাখেন পুলিশ আধিকারিকরা। বেপরোয়াদের বাগে আনতে কঠোর হতেও দেখা যায় পুলিশকে।

পুরুলিয়া সদর থানার ওসি মানস সরকার বলেন, “পেট্রোল পাম্পে হেলমেট বিহীন মোটর সাইকেল আরোহীকে জ্বালানি না দেওয়ার জন্য বলা হয়। স্লোগান তোলা হয় নো হেলমেট নো পেট্রোল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *