কংগ্রেসের বারাসত জেলাশাসকের দপ্তর ঘেরাও অভিযান আটকালো পুলিশ

আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ ডিসেম্বর: গত ১৯ ডিসেম্বর কলকাতা পৌর নির্বাচনকে রাজ্য নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী প্রহসনের পরিণত করেছে, এই অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস গ্রামীণের পক্ষ থেকে বারাসাত জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়।

জেলা কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে বারাসত রেলওয়ে স্টেশন সংলগ্ন জেলা কংগ্রেস কার্যালয় থেকে কংগ্রেস কর্মী সমর্থকদের একটি মিছিল বারাসাত জেলাশাসকের দপ্তর ঘেরাও অভিযান করে। মিছিলটি বারাসত জেলাশাসকের দপ্তরের কাছে আসতেই উপস্থিত বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। এরপর পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে কংগ্রেস কর্মী সমর্থকরা। এরপর জেলা কংগ্রেস নেতৃত্বের কয়েকজনের প্রতিনিধি দল লিখিত ডেপুটেশন তুলে দেয় জেলাশাসকের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *