বর্ধমানের পলাতক কিশোরীর বিয়ে রুখল নবদ্বীপের পুলিশ ও ব্লক প্রশাসন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ সেপ্টেম্বর:
নবদ্বীপের মাজদিয়া পানশিলা মিয়াপাড়ায় এক কিশোরীর বিয়ে রুখল নবদ্বীপ থানার পুলিশ ও ব্লক প্রশাসন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের মিয়াপাড়া এলাকায়।
এই ঘটনার জেরে ছড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

জানাগেছে, ওই কিশোরীর বিয়ের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ব্লক প্রশাসনের এক আধিকারিক সহ অন্যান্য কর্মীরা। পাশাপাশি খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। শেষ পর্যন্ত দুটি পরিবারকে বুঝিয়ে এবং মুচলেকা লিখিয়ে কিশোরীর ১৮ বছর এবং ওই যুবকের ২১ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না, এই মর্মে দুই পরিবার লিখিত স্বাক্ষর করে। জানা যায়, ১৬ বছরের ওই কিশোরী পূর্ব বর্ধমানের নাদানঘাট থানার বকপুর এলাকার বাসিন্দা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় মিয়াপাড়ার বাসিন্দা বছর ২০ যুবকের। তারপর ধীরে ধীরে শুরু হয় প্রেম, শেষ পর্যন্ত ওই ১৬ বছরের নাবালিকা মেয়ে বকপুরে তাঁর পরিবারকে না জানিয়ে চলে আসে যুবকের বাড়িতে। গতকাল সন্ধ্যা থেকেই বিয়ের তোড়জোর চলছিল।
পুলিশ। শেষ পর্যন্ত এই বিয়ে রুখল নবদ্বীপ থানার পুলিশ ও ব্লক প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *