বারাসতের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে অভিযানের নামলো পুলিশ প্রশাসন, আটক ১৪ জন

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ জানুয়ারি:
করোনার বাড়বাড়ন্তে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি হয়েছে একাধিক বিধি নিষেধ। বারবার প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রমণ আটকাতে মানুষকে সচেতন করা হচ্ছে। তবুও সেই নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহু অসচেতন মানুষ মাস্কহীন অবস্থায় জনসমক্ষে চলে আসছে।

বুধবার সাত সকালে বারাসত শহরের গুরুত্বপূর্ণ বাজার কাছারির মাঠ সংলগ্ন সবজি ও মাছের বাজারে উপস্থিত হয় পুলিশ প্রশাসন। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই মাস্ক পরার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ করোনা বিধি নিষেধকে মান্যতা দেওয়ার জন্য মাইকিং করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এর মধ্যেই বেশকিছু জনকে দেখা যায় মাস্ক ছাড়াই বাজারে চলে এসেছে। আটকানো হলেই শুরু হয় তাঁদের নানান অজুহাত। প্রায় ১৩-১৪ জনকে মাস্কহীন থাকায় আটক করে বারাসত পুলিশ প্রশাসন। আবার কয়েকজনের হাতে মাস্ক তুলে দিতেও দেখা যায় পুলিশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *