করোনা বিধি পালনে বাকুঁড়ায় পুলিশের তৎপরতা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৬ জানুয়ারি: করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানুষকে সচেতন করতে নিরন্তর প্রচার চালানো হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ কোভিড বিধি অমান্য করে চলেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখা দূরে থাক, মুখে মাস্ক পর্যন্ত ব্যবহার করছেন না। এই সব মানুষদের সচেতন করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। কোথাও মুখে মাস্ক বিহীন পথ চলতি মানুষের ধমক, পাশাপাশি ব্যবহারের জন্য মাস্ক পর্যন্ত তুলে দেওয়া হচ্ছে, তো কোথাও মাইক যোগে সচেতন করা হচ্ছে।

আজও জেলা পুলিশের পক্ষ থেকে বাকুঁড়ায় অভিযান চালানো হয়।বিভিন্ন জনবহুল এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না ব্যবহার করার দায়ে আটক করা হয়েছে।দোকানদারদের নিজে হাতে মাস্ক পরিয়ে দিচ্ছেন পুলিশ কর্মীরা এমন ঘটনাও নজরে পড়েছে। অপরদিকে নাইট কার্ফু চালু করতে রাত দশটা বাজলেই পুলিশ তৎপরতা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *