চাকরি দেওয়ার নাম করে ৫০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ নদিয়ার তৃণমূল যুব নেতার বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ জনুয়ারি: তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে উঠলো চাকরি দেওয়ার নাম করে ৫০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। ঘটনার বিবরণ জানিয়ে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার এসপির কাছে লিখিত অভিযোগ এবং রানাঘাট আদালতে অভিযোগ দায়ের করা হয়। ১১ দিন কেটে গেলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

জানা গেছে, মালদায় বসবাসকারী শামসুদ্দিন রহমান খবরের কাগজে বিজ্ঞাপনে দেখেন কেন্দ্রীয় সরকারের কৃষি বিকাশ শিল্প দপ্তরে শূন্য পদ আছে। এরপর শামসুর বাবু যোগাযোগ করেন রানাঘাটের অফিসে। সেখানে ছিলেন কৃষি বিকাশ শিল্পের ভুয়ো চেয়ারপার্সন শুভাশিস নাগ ও তৃণমূলের নদীয়া জেলার প্রাক্তন যুবনেতা বর্তমানে তৃণমূলের কো-অর্ডিনেটর আস্তিক দাস। কেন্দ্রীয় সরকারের নানার মন্ত্রীর নাম ভাঙিয়ে ও কেন্দ্রের নানা লেটার প্যাডে সরকারি অশোক স্তম্ভ দেখিয়ে বিশ্বাস অর্জন করে ভুয়ো চাকরিদাতারা। জানায় কিছু খরচ করতে হবে। এরপরে ১৫ থেকে ১৬ জনের কাছ থেকে এ পর্যন্ত মোট ৫০ লক্ষ টাকা চাকরি দেওয়ার নাম করে নিয়ে প্রতারণা করেছে়।

অভিযোগকারী শামসুদ্দিন রহমানের অভিযোগ, তিনি নিজে চাকরির জন্য টাকা দিয়েছেন তো বটেই, এমনকি আরো অনেক চাকরি প্রার্থী জোগাড় করে দিয়েছেন। প্রতারক চাকরিদাতারা টাকা নিয়েছেন কখনো ক্যাসে, কখনো ব্যাঙ্কের মাধ্যমে। কিন্তু পাঁচ বছর কেটে গেলেও চাকরি না পেয়ে টাকা চাইতেই প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। অসহায় শামসুর বাবু রানাঘাট আদালতের দ্বারস্থ হন এবং নদিয়া জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাস জানিয়েছেন, রানাঘাট থানায় বিষয়টি জানালে গুরুত্ব না দেওয়ায় রানাঘাট এসিজেএম আদালতে মামলা হলে এসিজিএম সমস্ত নথি দেখে রানাঘাট আইসি থানাকে তদন্তের ভার দেয়। তিনটি ধারায় আদালতে মামলা রুজু হয়েছে ৪০৬, ৪০৯, ৪২০/৩৪ ধারায়। ৪০৯ ধারার সেশন টায়ালের বিচার স্পেশাল কোর্টে হবে।

অন্যদিকে এলাকার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিজেপির বিধায়ক পার্থসারথি চ্যাটার্জি জানিয়েছেন, এটা তৃণমূলের কালচার। শুভাশিস নাগ এর আগেও চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে গন্ডগোলে জড়িয়েছে। বিষয়টির বিচার এবং দোষীদের শাস্তির দাবি করেন তিনি।

রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রঞ্জিত পাল জানিয়েছেন, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বিষয়টি তদন্ত করে টাকা ফেরত ও দোষীদের শাস্তির দাবির অনুরোধ করবো প্রশাসনের কাছে।

অপরদিকে অভিযুক্ত তৃণমূল যুব নেতা আস্তিক দাস বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে অফিশিয়ালি আমায় কিছু জানানো হয়নি। আমি রাজনীতির শিকার।

আরেক অভিযুক্ত শুভাশিস নাগ টাকা নিয়ে পলাতক। বাড়িতে গেলে তার স্ত্রী জানায় ৬ মাস আগে বাড়ি থেকে বেরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *