ঝালদায় প্রতীকি কালা দিবস পালন বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ৬ জানুয়ারি: পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে পুরুলিয়া জেলার ঝালদা শহরে প্রতীকি কালা দিবস পালন করল বিজেপি। ২০২০ সালে আজকের দিনে ঝালদা শহরে সিএএ’র সমর্থনে বিজেপির এক মিছিলের উপর পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ। বিজেপি নেতা, কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে ঝালদা থানার পুলিশ।

দিনের পর দিন পুলিশি ধড় পাকড় চলে এবং আজও ওই পুরনো মামলার দলীয় নেতাদের ভয় দেখায় বলে অভিযোগ বিজেপির। সেই থেকে তাঁরা ওই ঘটনার প্রতিবাদে এই বছরও আজকের দিনটিকে কালা দিবস হিসাবে পালন করে আসছেন বলে জানান কর্মসূচির নেতৃত্ব দেওয়া বিজেপি নেতা শঙ্কর মাহাতো। তিনি বলেন, কোভিড বিধির কারণে বড় ধরনের সমাবেশ বাতিল করা হয়েছে। আজ সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *