আমাদের ভারত, ১৯ জানুয়ারি:”আমাদের যন্ত্রণা থেকে মুক্তি দিন। আমাদের বাঁচান পাকিস্তানের পুলিশের নির্যাতন থেকে”। পাক অধিকৃত কাশ্মীরের এক বাসিন্দার এমনি কাতর আর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে। সম্প্রতি এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই ভিডিও নিয়ে রীতিমত মতো তোলপাড় শুরু হয়েছে দু’দেশের নেটিজেনদের মধ্যে। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা ওই ব্যক্তির নাম মালিক ওয়াসিম। তার অভিযোগ পাক অধিকৃত কাশ্মীরের পুলিশ ও প্রশাসন গত কিছুদিনে তার জীবন একেবারে নরক করে তুলেছে। এই পরিস্থিতিতে তিনি ভারত সরকার ও ভারতের প্রধানমন্ত্রীর কাছে তাকে বাঁচানোর জন্য সাহায্য প্রার্থনা করেছেন।
মালিক জানান তার বসত বাড়ি থেকে তাকে জোড় করে উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন ওই এলাকা আসলে ভারতের তথা শিখ সম্প্রদায় সম্পত্তি।ওই জায়গার উত্তরাধিকারী ভারত। ওয়াসিমের অভিযোগ ওই বাড়ি থেকে জোড় করে বের করে দিয়েছে প্রশাসন। বর্তমানে তিনি ছেলেমেয়ে নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। এই অসহায় পরিস্থিতিতে তিনি ভারতের সাহায্য চেয়েছেন। ভাইরাল ভিডিওতে মালিককে বলতে শোনা গেছে পুলিশ আমার বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে। মুজাফফরাবাদ কমিশনারকে বলেছি ফিরিয়ে দিন আমাদের বাড়ি। দেখছেন কীভাবে আমি ছেলেমেয়েদের নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। যদি ভালো মন্দ কিছু ঘটে যায় তাহলে কমিশনার ও তহশিলদার দায়ী থাকবেন। এরপরই ভিডিওতে ওয়াসিম বলেছেন, ভারত সরকারের সাহায্য চাইতে বাধ্য হচ্ছি আমি। প্রধানমন্ত্রী মোদীর কাছে আমার অনুরোধ এদের উপযুক্ত শিক্ষা দিন ও নিজেদের জায়গা দখল করুন।
#Breaking #Muzaffarabad #AzadKashmir ppl invite @PMOIndia to rescue them, pleading @narendramodi for help saying that their properties belong to India & Hindus & Sikhs. Police has sealed house of a citizen & forced his family & children to live on the street in this January cold. pic.twitter.com/IJLEeOjtbl
— Professor Sajjad Raja (@NEP_JKGBL) January 18, 2022
মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘে ভারত অভিযোগ করেছে ১৯৯৩ সালের মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে অভিযুক্ত অপরাধীরা শুধু পাকিস্থানে আশ্রয় পাচ্ছে না তা নয় সে দেশের সরকারের ফাইভ স্টার আতিথেয়তা পাচ্ছে। এমনকি বি কম্পানির মাথা দাউদ ইব্রাহিমও পাকিস্তানি লুকিয়ে রয়েছে। গত শনিবার পাকিস্তানের করাচিতে মৃত্যু হয়েছে ১৯৯৩ সালে মুম্বাইয়ের ধারাবাহিক বোমা বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সেলিম গাজি। মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে হৃদ রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

