দু-চাকা গাড়ি চালকদের জন্য পেট্রোলের দাম কমছে ২৫ টাকা

আমাদের ভারত, ২৯ ডিসেম্বর: শুধু স্কুটার, বাইক অর্থাৎ ‌ দু-চাকার গাড়ি চালকদের জন্য লিটার পিছু পেট্রোলের দাম কমছে ২৫ টাকা। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজ এই ঘোষণা করেছেন তার রাজ্যবাসীর জন্য।

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঝারখন্ড সরকার মোটরসাইকেল স্কুটার আরোহীদের ক্ষেত্রে পেট্রোলের দাম ২৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম কার্যকর হবে নতুন বছরের ২৬‌জানুয়ারি থেকে।

বুধবার সোরেন সরকারের দু বছর পূর্তি হলো। সেই উপলক্ষে পেট্রোলের দাম কমানোর কথা ঘোষণা করলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী। ২০১৯-এ বিধানসভা নির্বাচনে জয় পেয়ে ঝাড়খন্ডে ক্ষমতায় আসে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের জোট।

হেমান্ট সরেন টুইট করে বলেছেন, “পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে গরিব মধ্যবিত্তরা সেই কারণেই রাজ্য সরকার দু’চাকার গাড়ির ক্ষেত্রে পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ”

কিছুদিন আগেই কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের উপর থেকে শুল্ক কমানোর কথা ঘোষণা করে পেট্রোলে ৫ টাকা ও ডিজেলের ১০ টাকা শুল্ক কমানো হয়। এরপর ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারও পেট্রোল-ডিজেলের কর কমানোর কথা ঘোষণা করে। বিজেপি শাসিত রাজ্য গুলির পাশাপাশি আরও কয়েকটি রাজ্য এই একই পথে হেঁটেছে। সাধারণ মানুষের কথা ভেবেই সিদ্ধান্ত নেয় কেন্দ্র ও রাজ্য সরকার গুলি। কিন্তু ঝাড়খন্ড সরকার যেভাবে ২৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিল সে পথে কেউই এখনো পর্যন্ত হাঁটেনি।

অন্যদিকে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য সরকার নতুন করে পেট্রোল-ডিজেলের উপর কর কমায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *