মাস্ক পরতে বলায় পুলিশের সঙ্গে বচসা পথচারীর

সাথী দাস, পুরুলিয়া, ১৭ মে: করোনার দ্বিতীয় ঢেউ রুখতে সরকারি নির্দেশে রাজ্যজুড়ে চলছে লকডাউন। আর সেই লকডাউন সফল করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রঘুনাথপুর থানার পুলিশ। গতকাল লকডাউন অমান্যকারী ২৩ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রঘুনাথপুর থানার পুলিশ। তার রেশ ধরে আজও দিনভর এলাকায় চলে টহলদারি, ট্রাফিক মোড়ে চলে নাকা চেকিং। তবুও রঘুনাথপুর এলাকায় এক ব্যক্তিকে দেখা গেল মাস্ক ছাড়াই বাইরে বেড়িয়ে পড়েন। তাঁকে মাস্ক পরতে অনুরোধ করা হলে, তিনি সেই অনুরোধ অগ্রাহ্য করে রীতিমতো বচসা করেন কর্তব্যরত পুলিশ আধিকারিকের সাথে। ওই ব্যক্তি জানান যে তাঁর শ্বাসকষ্ট রয়েছে তাই মাস্ক পরতে অসুবিধা হয়। তখন পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, যদি মাস্ক পরতে অসুবিধা হয়, তাহলে বাড়ি থেকে বাইরে বের হবেন না। নাছোড় বান্দা ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *