বাইরের দেহের সৎকারে আপত্তি কাশীপুরে, গ্রেফতার ১ প্রতিবাদী

সাথী দাস, পুরুলিয়া, ১৭ মে: গ্রামবাসীর বাধায় দাহ হল না কোভিড আক্রান্তর শব দেহ। প্রতিবাদীদের একজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর ব্লকের বেকো গ্রাম পঞ্চায়েত এলাকায়।

এই এলাকার একটি নদী সংলগ্ন জমিতে সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে কোভিডে আক্রান্ত মৃতদের দাহ করা হচ্ছিল। কিন্তু স্থানীয় গ্রামবাসীরা মৃতদেহের শেষ কৃত্যে বাধা দেন বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, ওই এলাকার মৃতদেহগুলির সৎকারে তাঁদের আপত্তি নেই। কিন্তু এলাকার বাইরের মৃতদেহ সৎকারে প্রশাসন যত্নশীল নয়। গ্রামবাসীদের আরও অভিযোগ, ওই নদীর জল স্নান সহ নানা কাজে তাঁরা ব্যবহার করেন। এমন কি প্রবল গ্রীষ্মে নদীর জল পান পর্যন্ত করতে হয়। কিন্তু দূষণের আশঙ্কায় তাঁরা এই কাজের বিরোধিতা করছেন। গ্রামবাসীদের বাধায় শেষ পর্যন্ত প্রশাসন পিছু হটে। মৃতদেহ অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়। এর জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অনিল বাউরি নামে এক গ্রামবাসীকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *