স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ ফেব্রুয়ারি: মানুষের মঙ্গল কামনায় ও বিশ্বব্যাপী হানাহানি, হিংসা প্রতিরোধে শান্তি যজ্ঞের আয়োজন করল নবদ্বীপ পুরোহিত সমাজের সদস্যরা। বুধবার সকালে নদিয়ার নবদ্বীপ রাধাবাজার পার্ক এলাকায় হিন্দু শাস্ত্র মতে পূজার্চনা ও শান্তি যজ্ঞের আয়োজন করা হয় নবদ্বীপ পুরোহিত সমাজের পক্ষ থেকে।

গোটা দেশজুড়ে রাজনৈতিক হানাহানি সহ একাধিক হিংসার ঘটনা বেড়েই চলেছে। খুন ধর্ষণ থেকে শুরু করে লুটের সন্ত্রাস চলছে গোটা দেশজুড়ে। সেই কারণেই সাধারণ মানুষের মঙ্গল কামনায় ও বিশ্বব্যাপী মানব সমাজে চলতে থাকা হানাহানি, প্রাণহানি ও হিংসার যে বাতাবরণ তৈরি হয়েছে তা থেকে বিশ্বকে রক্ষা করে সার্বিকভাবে শান্তির পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যেই মূলত এদিনের শান্তি যজ্ঞের আয়োজন বলে জানিয়েছেন নবদ্বীপ পুরোহিত সমাজের সদস্যরা।


