আনিসকান্ডে তোপ তথাগত রায়ের

আমাদের ভারত, ২৩ ফেব্রুয়ারি: আনিসকান্ডে বহুমুখী বিতর্কের মধ্যেই তোপ দাগলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়।

বুধবার তথাগতবাবু টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গে আনিসের মৃত্যুর প্রতিক্রিয়ার পাশাপাশি অনুরূপ ব্যাপারে আমাদের পাশের রাষ্ট্রের নেতাদের প্রতিক্রিয়া দেখুন।”

ছবি-সহ তিনি লিখেছেন, “অবশ্য একথা সত্যি যে এই নরপিশাচটিকে শেখ হাসিনা ফাঁসিতে ঝুলিয়েছেন।
কিন্তু তার আগে এই সালাউদ্দিন চট্টগ্রামে হাজার হাজার হিন্দু-বৌদ্ধ খুন করেছে।

সম্প্রদায়ের অনুপাত বর্তমানে মোটামুটি হিন্দু ৩০ মুসলমান ৭০। স্বাধীনতার সময় এটা ছিল ৪৭: ৫৩।
বাঙালি হিন্দু ও মুসলমানের যে শুধু ধর্ম আলাদা তা নয়। দুই সম্প্রদায়ের রাজনীতি এক নয়, রাজনৈতিক স্বার্থ এক নয়, বিশ্ববীক্ষা এক নয়, আদর্শ এক নয়, শ্রদ্ধেয় মানুষ এক নয়, খাদ্যাভ্যাস, সমাজ ব্যবস্থা, নামকরণ, পোশাক-পরিচ্ছদ কিছুই এক নয়। এমনকি ভাষা পর্যন্ত পুরোপুরি এক নয়। এর মানে এই নয় যে দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা থাকবে। দুই সম্প্রদায় নিশ্চয়ই পাশাপাশি বন্ধুত্বপূর্ণভাবে বাস করতে পারে, করবেও। শুধু এই বাস্তবটুকু মেনে নিয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *