চলে গেলেন শান্তিপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কারিকর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ সেপ্টেম্বর: শান্তিপুর পৌরসভার পাঁচবারের ভাইস চেয়ারম্যান, শান্তিপুরের ডানপন্থী রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিনের উজ্জ্বল নাম আব্দুল সালাম কারিকর।
চেয়ারম্যান অজয় দের অত্যন্ত ঘনিষ্ঠ সদা কর্মচঞ্চল এই বর্ষিয়ান নেতা সমগ্র সুত্রাগড় অঞ্চলের মধ্যমণি। তার কর্মদক্ষতায় এবং সকল বয়সের মানুষ জনের সাথে অবলীলায় মেশার কারণে সারা শান্তিপুরবাসী তাঁর গুণমুগ্ধ।

বেশ কিছুদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। এরপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আক্রান্ত হন করোনায়। অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রায় সামঞ্জস্য না থাকার কারণে আজ সন্ধ্যা ৬.২৫ নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মরদেহ শান্তিপুর পৌঁছতে প্রায় মধ্যরাত হয়ে যাবে বলে অনুমান করছেন পরিবারবর্গ। তৃণমূল ভবন এবং পৌরসভায় নিয়ে যাওয়া হবে বলে জানা যায় পরিবার সূত্রে। সমগ্র শান্তিপুর শহরের বিভিন্ন স্তরের মানুষ এসে তাঁকে শ্রদ্ধা জানাবেন বলেই জানা যায় দলীয় সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *