বড় খবর! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আটক তাঁর বান্ধবী

আমাদের ভারত, ২৩ জুলাই: দীর্ঘ ২৭ ঘণ্টা জেরার পর অবশেষে ইডির তদন্তকারী আধিকারিকরা গ্রেফতার করলো পশ্চিমবঙ্গের গুরুত্ব পূর্ণ মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চট্টোপাধ্যায়কে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। আটক করা হয়েছে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। গতকাল থেকে টানা ২৭ ঘন্টায় জেরার পর আজ গ্রেফতার করা হয় চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়কে।

ছবি: অর্পিতা মুখোপাধ্যায়।

শুক্রবার সকাল থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান ইডি আধিকারিকরা। একইসঙ্গে রাজ্যের ১৩ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডির অফিসাররা। তল্লাশি চলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। সন্ধ্যায় ইডি টুইট করে জানায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার হয়েছে। এরপরেই জল্পনা শুরু হয় তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করবে?

ছবি: অর্পিতা মুখোপাধ্যায়।

গতকাল গভীর রাতেই তাকে গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হয়ে যায়। আজ সকাল ৯টা ৫০ মিনিটে তাঁকে গ্রেফতার করে ইডির আধিকারিকরা। গ্রেফতার করাই তাঁকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবারের দিকে। অনুমান করাহচ্ছে তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবে ইডির আধিকারিকরা। জানাগেছে, কলকাতায় তদন্ত ও জিজ্ঞাসাবাদে সমস্যা হলে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *